প্রতিষ্ঠানের লোগো

Shopno Shiri Pre-School & Academy- স্বপ্ন সিঁড়ি প্রি-স্কুল অ্যান্ড একাডেমি

01403359932,01814127049, [email protected]

হোম নোটিশ কর্নার শিক্ষকমণ্ডলী এসাইনমেন্ট শিক্ষার্থী ভর্তি পরিক্ষার রুটিন প্রবেশ পত্র ফলাফল বোর্ড পরীক্ষার ফলাফল ফিস গ্যালারি যোগাযোগ শিক্ষক লগইন

আমাদের সম্পর্কে

প্রধান শিক্ষক
<br />
<b>Warning</b>:  Trying to access array offset on null in <b>/home/shopnoshiripreacademy.com/public_html/includes/side_bar.php</b> on line <b>24</b><br />

M A HOSSAIN

সম্মাননীয় অভিভাবক ও স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ সালাম ও শুভেচ্ছা নিবেন। প্রতিযোগিতামূলক আধুনিক বিশেষ মানসম্পন্ন যুগোপযোগী শিক্ষাই সাফল্যের চাবিকাঠি। জাতি হিসেবে উন্নতির শিখরে পৌঁছতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষার বিকল্প নেই। তাই এই শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকের প্রধান আকর্ষণের বিষয়। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের সৃষ্টিশীল চিন্তার যথাযথ বিকাশের লক্ষ্যে ডিজিটাল বোর্ড, মাল্টিমিডিয়া ও আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করে প্রকৃত শিক্ষাদানের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে ‘স্বপ্ন সিঁড়ি প্রি- স্কুল এন্ড একাডেমি ’। এখানে শিক্ষক-শিক্ষার্থীদের সৌহার্দপূর্ণ ও প্রাণবন্ত শিক্ষা-পরিবেশ জ্ঞানচর্চার এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে স্বপ্ন সিঁড়ি প্রি- স্কুল এন্ড একাডেমি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করে অসংখ্য কৃতী শিক্ষার্থীর জন্ম দিয়েছে। ফলে, প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী দেশের নামকরা স্কুল ও কলেজে সুযোগ পাচ্ছে। মেধাসম্পন্ন মানবসম্পদ তৈরিই আমাদের মূল লক্ষ্য। তাই জ্ঞান-বিজ্ঞানে, মেধা-মননে, সাহিত্য-সংস্কৃতিতে সুশৃঙ্খল আধুনিক মননশীল শিক্ষিত প্রজন্ম তৈরির দৃঢ় প্রত্যয়ে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে 'স্বপ্ন সিঁড়ি প্রি- স্কুল এন্ড একাডেমি'। এ স্কুল ও একাডেমি মনোরম, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, ন্যায়নিষ্ঠতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ সৃজনের অভয়ারণ্য এবং পাশাপাশি ন্যায়, সত্য ও সুন্দরের চর্চার মধ্য দিয়ে নিজের নৈতিক ও মানবিক মূল্যবোধের চেতনাকে শানিত করবে। সুদক্ষ, প্রশিক্ষিত ও মেধাবী শিক্ষকগণের একাগ্রতা ও নিরলস কর্মপ্রচেষ্টা, সুযোগ্য ও নিবেদিত গভর্নিং বডির সার্বক্ষণিক তত্ত্বাবধান, অভিভাবকগণের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের চতুর্মুখী প্রচেষ্টায় স্বপ্ন সিঁড়ি প্রি- স্কুল এন্ড একাডেমির শিক্ষাকার্যক্রম অভূতপূর্ব সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীই আমাদের কাছে সন্তানসম ও সমগুরুত্বপূর্ণ। তাই সন্তানকে ঘিরে অভিভাবকগণের স্বপ্নপূরণই আমাদের স্বপ্ন ও অভিষ্ট লক্ষ্য। (এম এ হোসাইন ) অধ্যক্ষ স্বপ্ন সিঁড়ি প্রি- স্কুল এন্ড একাডেমি

গুরুত্বপূর্ণ লিংক
  • শিক্ষা মন্ত্রণালয়
  • বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
  • প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
  • নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ
  • বাংলাদেশ সরকার
  • একসেস টু ইনফরমেশন
জাতীয় সংগীত
আপনার ব্রাউজার অডিও প্লেয়ার সাপোর্ট করে না।
জরুরি হটলাইন
ছবি গ্যালারী
📸
ছবি গ্যালারী দেখুন

Shopno Shiri Pre-School & Academy- স্বপ্ন সিঁড়ি প্রি-স্কুল অ্যান্ড একাডেমি

📞 01403359932,01814127049
✉️ [email protected]
আমাদের সম্পর্কে যোগাযোগ গোপনীয়তা নীতি শর্তাবলী

Web: https://shopnoshiripreacademy.com/

Developed By Skill Friday Limited

Copyright © 2026 Shopno Shiri Pre Academy || সকল অধিকার সংরক্ষিত।